
দীর্ঘ ৫৩ বছর পর ইতালিকে ইউরো কাপের শিরোপা জেতানোর পথে পুরো আসরে দুর্দান্ত খেলেছেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজে পেয়েছেন আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার। ইউরো শেষ হতেই তিনি যোগ দিলেন পিএসজিতে।
অন্য যেকোনো সময় হলে নিশ্চিতভাবেই কয়েক কোটি ইউরো খরচ হয়ে যেত ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। কিন্তু এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে ফ্রি এজেন্ট থাকায় বিনামূল্যেই বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষককে পেয়ে গেল তারা।
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগেই মিলান ছাড়ার কথা জানিয়েছিলেন ২২ বছর বয়সী ডোনারুমা। ইউরো শেষ হওয়ার পর ৫ বছরের চুক্তিতে তিনি নাম লেখালেন পিএসজিতে। বুধবার এ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উভয়পক্ষ।
পিএসজিতে নাম লিখিয়ে ডোনারুমা বলেছেন, ‘এই গ্রেট ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি নতুন চ্যালেঞ্জ নিতে এবং নিজের আরও উন্নতি করতে প্রস্তুত। পিএসজির হয়ে আমি যত বেশি সম্ভব শিরোপা জিততে চাই এবং সমর্থকদের আনন্দ দিতে চাই।’
বয়স মাত্র ২২ হলেও এরই মধ্যে ইতালি জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ৩৩টি ম্যাচ। আর সিনিয়র ক্যারিয়ারে তার ম্যাচের সংখ্যা ২৫১টি। সবশেষ সিরি আ’য় মিলানের হয়ে শুধুমাত্র একটি ম্যাচ বাইরে ছিলেন ডোনারুমা। দীর্ঘ ৭ বছর পর মিলানের চ্যাম্পিয়নস লিগে ফেরায় রেখেছেন বড় অবদান।
ডোনারুমা ক্লাব ছেড়ে আসায় তার জায়গায় ফ্রান্সের মাইক মাইগনানকে দলে ভিড়িয়েছে মিলান। গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন দল লিলের হয়ে খেলেছেন তিনি।
এদিকে এবারের দলবদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে ডোনারুমাকে দলে টানল পিএসজি। এর আগে ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইজনাল্ডুম, স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস ও মরক্কোর ফুলব্যাক আশরাফ হাকিমিকে দলে ভিড়িয়েছে প্যারিসের দলটি।
- ১ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৩আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৪তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৫সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৬জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৭মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৮বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে





পাঠকের মতামত