
বাংলাদেশের উন্নয়নে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নতুন উন্মোচন করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক সহায়তা লাভের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্য হিসেবে যোগদান সংক্রান্ত বাকি আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার বিষয়ে জোর দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস (বিআরআইসিএস) জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গত ২০ আগস্ট অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ২০১৫ সালে স্থাপিত এ বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হলো।
ব্যাংকটিতে যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে গত ১৫ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আলোচনা সফলভাবে সম্পন্ন হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটির সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন করা হয়। বাংলাদেশ ছাড়াও উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাতের সদস্যপদ ব্যাংকটি অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, এবারই প্রথম ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর বাইরের কোনো সদস্য রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগদানের অনুমোদন দেওয়া হলো।
- ১গাড়ি বিস্ফোরণে লিবিয়ার সামরিক গোয়েন্দাপ্রধান নিহত
- ২চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৩চট্টগ্রামে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
- ৪চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
- ৫ভরিতে ১১০৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৬১ ঘণ্টায় লেনদেন ৩৪৭ কোটি টাকার
- ৭মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
- ৯মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১০যবিপ্রবিতে উন্নত মমশির এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৪এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৫মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৬চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৭নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৮কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের





পাঠকের মতামত