
জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটর করপোরেশনের সঙ্গে যৌথভাবে ২০২৫ সালের মধ্যে গাড়ি উৎপাদনকারী দেশে পরিণত হওয়ার আশা প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি) এবং মিতসুবিশি দেশে গাড়ি উৎপাদন কারখানা নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে।
বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে এ বিষয়ে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া ও মিতসুবিশি মোটর করপোরেশন দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক কুরাহাশি মাসাতসুগু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকার আশা করছে একটি যৌথ উদ্যোগ কোম্পানি গঠন করবে এবং ২০২৩ সালের মধ্যে উৎপাদন শুরু করবে। কারণ সম্ভাব্যতা যাচাই শেষ হতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে।
যদিও উৎপাদন কারখানাটি কোথায় স্থাপন করা হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিএসইসি কারখানাটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপন করতে চায়।
জানা যায়, কারখানাটি বিএসইসি এবং মিতসুবিশির যৌথ উদ্যোগে পরিচালিত হবে এবং উভয় পক্ষই অংশীদারিত্ব পাবে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, এ সমঝোতা স্মারক বাংলাদেশের অটোমোবাইল সেক্টরের উন্নয়নের জন্য একটি নতুন পথ সুগম করবে। এটি আরও সহজ করার জন্য অটোমোবাইল উন্নয়ন নীতি ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
সম্প্রতি বিএসইসির অধীনে পরিচালিত রাষ্ট্রায়ত্ত কোম্পানি প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেড (পিআইএল) যৌথ সহযোগিতায় গাড়ি উৎপাদনে মিতসুবিশির সঙ্গে যুক্ত হয়। কিন্তু বিএসইসি নতুন গাড়ি উৎপাদনকারী সংস্থার সাথে প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেডকে একীভূত করতে আগ্রহী নয়।
বিএসইসির চেয়ারম্যান মো শহীদুল হক ভূঁইয়া বলেন, নতুন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তার নিজস্ব নিয়মের অধীনে চলবে এবং বিএসইসি কোম্পানির অংশীদার হবে।
তিনি বলেন, এটি (প্রগতি) নিজস্ব উপায়ে চলবে এবং আমরা এর ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। যদিও এ সংস্থাটি জনবল এবং প্রযুক্তিগত সংকটের সম্মুখীন। আমরা এ সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছি।
মো শহীদুল হক ভূঁইয়া আরও বলেন, আমরা আশা করছি মিতসুবিশি থেকে একটি বড় বিনিয়োগ পাবো এবং এখানে বিপুল জনশক্তি নিয়োগ করা হবে। উভয় দল সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তাদের প্রতিনিধিদের মনোনীত করবে।
- ১র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ২আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৩কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৪বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৫কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৮এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৯এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক





পাঠকের মতামত