
মৌসুমের শুরুতেই বড় চমক ছিল পিএসজির দলবদল। ফুটবল বিশ্বের বড় বড় তারকাদের দলে ভিড়িয়ে অবাক করে দিয়েছিল সবাইকে। রামোস এখনও মাঠে নামতে পারেননি। মেসি খেলে ফেলেছেন কয়েক ম্যাচ তবে আজকের ম্যাচের আগ পর্যন্ত লিওনেল মেসি হয় ম্যাচে নেমে জয়ের স্বাদ পেয়েছেন, নাহয় ড্র করেছে দল। অন্তত হারের বিষাদে পড়েননি কখনো। ফরাসি দলটির হয়ে কখনো না পাওয়া হারের তেঁতো স্বাদটাও আজ পেয়ে গেলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
পিএসজির বিপক্ষে রেনে গোল পেয়েছে বিরতির ঠিক আগে ও পরে। সেই দুই গোল আর শোধ করতে পারেনি কোচ মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। যার ফলে চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে প্রথম হারের বিস্বাদ পায় দলটি।
গেল লিগ মৌসুমটা রেনে শেষ করেছিল ছয়ে থেকে, চলতি মৌসুমে পিএসজিকে হারিয়েও অবস্থান সাতে। সেই দলের সঙ্গে আর যারই হোক, এমন তারকাখচিত পিএসজির তুলনা চলে না আদৌ। তবে ফুটবল যেন এদিন তার ‘মহান সমতা বিধানকারী’ রূপটাই ধারণ করল এদিন। ধারে ভারে অনেক পিছিয়ে থাকা সেই রেনের কল্যাণে বৈকি! মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেদের পিএসজিকেই দিল প্রথম হারের স্বাদটা।
গোল হজমের আগ পর্যন্ত অবশ্য পিএসজিই ম্যাচে ছড়ি ঘুরিয়েছে। মেসি, নেইমার, আর এমবাপের ত্রিফলা প্রতিপক্ষ রক্ষণে ত্রাস ছড়াচ্ছিল ভালোভাবেই। প্রতিপক্ষ গোলমুখে নেইমার ও এমবাপে আরেকটু নিখুঁত হলে হয়তো ম্যাচের ফলাফলটা ভিন্নও হতে পারত।
১৫ মিনিটে এমবাপে দারুণ গতিতে প্রতিপক্ষ বিপদসীমায় ঢুকেও গোল পাননি রেনে রক্ষণের নিখুঁত এক ট্যাকলের কল্যাণে। এর কিছু পরে নেইমার দারুণ এক সুযোগ পেয়েও হতাশ করেন কোচকে।
মিনিট দুয়েক পর এমবাপে এ খাতায় নাম লেখান ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করে। মেসির বাড়ানো রক্ষণচেরা পাস এমবাপেকে ফাঁকাতেই পেয়ে যায়, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ফরাসি তারকার শট গেছে লক্ষ্যের বাইরে দিয়ে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে





পাঠকের মতামত