
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজকের এই বুদ্ধিজীবী দিবসে শপথ নিচ্ছি, সত্যিকারের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।’
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, ‘আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। ১৯৭১ সালে দেশকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেসময় প্রতিভাবান মেধাবীদের হত্যা করা হয়েছে। তারা চেয়েছিল এ দেশকে অকার্যকর করতে। এখনও সেটা হচ্ছে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলার স্বাধীনতা চাই। আমরা আজ শপথ গ্রহণ করতে চাই, আমরা একাত্তরের স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘আজ মুক্তিযুদ্ধের চেতনা অবরুদ্ধ। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই। মুক্তচেতনার স্বাধীনতা নেই। সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত