
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচ হ্যাটট্রিকে রাঙালেন রবার্ট লেভানডস্কি। গতকাল রাতে গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকাকে ৫-২ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। দলের বড় জয়ে এই টুর্নামেন্টে নিজের চতুর্থ হ্যাটট্রিক করেন লেভানডস্কি।
প্রথম পোলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছিলেন লেভানডস্কি। তবে গোলমেশিন খ্যাত এই তারকা গোলে ছাড়া কীভাবে দিনটাকে উদযাপন করেন। একে একে তাই বেনফিকার জালে বল পাঠালেন তিনবার।
হ্যাটট্রিক ছাড়াও এদিন আরও কিছু রেকর্ড করেছেন লেভা। ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলারদেরও। চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচে এখন সর্বোচ্চ ৮১ গোল লেভানডস্কির। ৭৭ গোল নিয়ে আগে এই রেকর্ডের মালিক ছিলেন মেসি। রোনালদো একশ ম্যাচে করেছিলেন ৬৪ গোল।
গোল করা যে লেভানডস্কির স্বভাবে পরিণত হয়ে গেছে, গত দুই মৌসুম ধরে সবাই তা দেখে আসছে। চ্যাম্পিয়নস লিগে শেষ ২০ ম্যাচে ২৮ গোল, সেই সত্যটাকে আরও বাস্তবিক করছে। চলতি মৌসুমে বায়ার্নের হয়ে ১৮ ম্যাচে ২২ গোল করে ফেলেছেন তিনি। যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচ খেলে পেয়েছেন ৮ গোলের দেখা।
গতকাল বেনফিকাকে উড়িয়ে দেয়ার ম্যাচে বায়ার্নের হয়ে অপর দুই গোল সার্জ গ্যানাব্রি এবং লেরয় সানের। লেভানডস্কি নিজের গোল তিনটি করেন ২৬, ৬১ এবং ৮৪ মিনিটে। এদিন আরও একটি গোল পেতে পারতেন পোলিশ মহাতারকা। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে তার নেয়া পেনাল্টি ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক ওডিসিয়াস।
‘ই’ গ্রুপের অপর ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। ডিনামো কিয়েভের বিপক্ষে আনসু ফাতির করা একমাত্র গোলের সুবাদে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো বার্সা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। দলটি নিশ্চিত করে ফেলেছে পরের পর্বের টিকিটও। বেনফিকার পয়েন্ট ৪, কিয়েভের ১।
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৩সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৪ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৫আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৬সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৭দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৮বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৯বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ১০রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত