
বর্তমানে করোনাভাইরাস মহামারির সময়ে বিনিয়োগকারীদের অনলাইনে ট্রেডিং করার বিষয়ে উদ্বুদ্ধ করা প্রয়োজন। একইসঙ্গে এ সময় কমপ্লায়েন্সগুলোও সঠিকভাবে পালন করতে হবে।
এছাড়া বিনিয়োগকারীদের অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মোবাইল অ্যাপ্লিকেশনটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার।
ডিএসইর ট্রেনিং একাডেমিতে ব্রোকারেজ হাউজের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘রোল অব স্টক ব্রোকার্স ইন ইন্টারনেট বেইজড ট্রেডিং’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সোমবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এম. সাইফুর রহমান মজুমদার বলেন, অনলাইন ট্রেডিংকে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় করতে এ সময় প্রত্যেক ব্রোকারেজ হাউজকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর এ বিষয়ে ডিএসই ব্রোকারেজ হাউজগুলোকে সর্বাত্মক সহযোগিতা দেবে।
তিনি অনলাইন প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনেও উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের প্রতি অনলাইন ট্রেডিং বৃদ্ধি করার আহ্বান জানান।
এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতিতে এ ধরনের অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই ট্রেনিং একাডেমিকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪টি সেশনে ৪০০ জন ব্রোকারেজ হাউজের কর্মকর্তা অংশ নেন। এতে প্রশিক্ষক হিসাবে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
কর্মশালার সেশনগুলো সঞ্চালন করেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার ও ডিএসই ট্রেনিং একাডেমির ইনচার্জ মুহাম্মদ রনি ইসলাম।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত