প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১ ৪:৩৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ক্যাফেটেরিয়া (ক্যান্টিন) অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই খুলে দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম। ক্যান্টিনে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তার মূল্যসংবলিত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের মূল্য পরিশোধ না করেই খাওয়ার অভ্যাসকে বাদ দেওয়ার অনুরোধ জানান তিনি।

অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমরা অক্টোবরের প্রথম সপ্তাহেই ক্যান্টিন খুলে দেবো। যেহেতু ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষার্থীরা যাতে ক্যান্টিনের সুবিধা নিতে পারে। সেজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মূল্যসহ তিন বেলা খাবারের একটা তালিকাও দিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা ক্যান্টিন থেকে এবার ভালো সুজোগ সুবিধা পাবে বলে আশা রাখছি।

বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে কয়েকটি খাবারের মূল্য আগের চাইতে একটু বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ডিমসহ কিছু দ্রব্যের বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। তাই কয়েকটি খাবারের দাম একটু বাড়ানো হয়েছে৷ বাকি সবকিছুর দাম আগের মতোই আছে। ক্যান্টিন থেকে যাতে শিক্ষার্থীরা ভালোমানের খাবার খেতে পারে আমরা সেই বিষয়ে সর্বোচ্চ নজর রাখবো।

তবে শিক্ষার্থীদের খাওয়ার পর বিল না দেয়ার অভ্যাসকে বাদ দেওয়ার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, অনেক শিক্ষার্থীই আগে ফাও খেতো, বিল দিতোনা। এতে সব শিক্ষার্থীকে মানসম্পন্ন খাবার সরবরাহ অনেক কঠিন হয়ে যায়। সবাইকে এই অভ্যাস বাদ দিতে হবে। তাহলে আমরা সকল শিক্ষার্থীর সুবিধার্থে মানসম্পন্ন খাবার নিশ্চিত করতে পারবো। সকল শিক্ষার্থী সেই সুবিধাটা পাবে।

এর আগে, গতবছরের মার্চে করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার ফলে জবির একমাত্র ক্যাফেটেরিয়াটিও বন্ধ হয়ে যায়। প্রায় দেড় বছরেরও বেশি সময় পর আবারও চিরচেনা রূপে ফিরতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র ক্যাফেটেরিয়াটি। দীর্ঘদিন পর নতুন আঙ্গিকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবার আশ্বাস দিয়েই ক্যান্টিন খুলে দেয়ার ঘোষণা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের। শিক্ষার্থীদের সুস্বাদু ও ভালো মানের খাবার নিশ্চিত করাই মূল লক্ষ্য।

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...