প্রকাশিত: জুলাই ২০, ২০২৩ ৯:৫০ এএম

সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই নিজেকে নিয়ে মজা করেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। নেটাগরিকরাও কমেন্ট বক্সে দেন কৌতুকপূর্ণ উত্তর। এবার তাদের সঙ্গে যোগ দিলেন মিমি চক্রবর্তী। তিনি কটাক্ষ করে বসলেন অঙ্কুশের চেহারা নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নেটমাধ্যমে অঙ্কুশ নিজেকে নিয়ে মজা করেছেন। গালে হাত দিয়ে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ছেলেরা কেন কোনও পোজ খুঁজে পায় না? এটা আমার ২৪টা সেলফি তোলার পর সিলেক্ট করা। মানে ভাবুন, বাকিগুলো কতটা খারাপ ছিল। যাইহোক, প্রেস্টিজের ব্যাপার, লাইক দেবেন।’

অর্থাৎ নায়কের দাবি, তিনি কিছুতেই সুন্দর পোজ খুঁজে পাচ্ছিলেন না! একের পর এক ছবি তুলেছেন। নিজেই সেগুলো বাতিল করেছেন। এভাবে ২৪টি ছবি বাতিল করার পর একটি ছবি কোনোমতে পছন্দ হয়েছে। মাথায় ব্যান্ড। গালে হাত দিয়ে বসে অঙ্কুশ। যেন মারাত্মক চিন্তায় ডুবে!

এদিকে অঙ্কুশের এমন ছবি দেখে নিজেকে সামলাতে পারেননি মিমি। সঙ্গে সঙ্গে লিখেছেন, ‘যার যেমন মুখ তেমনই ছবি উঠবে!’ অঙ্কুশও উত্তর দিতে ছাড়েননি। নিজের মতো করে পাল্টা রসিকতা তাঁর, ‘এই আত্মবিশ্বাস তো তোর থেকেই পাওয়া!’

নায়ক-নায়িকার পাল্টাপাল্টি মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে একে অন্যের সঙ্গে মজা করছেন তারা। মূওলত অঙ্কুশ-মিমি একে অন্যের ভালো বন্ধু। ওই জায়গা থেকে অঙ্কুশের চেহারা নিয়ে এমন মন্তব্য করেন মিমি।

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...