
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ রক্ষা কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়ম হাতেনাতে ধরা পড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী পুনঃখনন করা হয়েছিল। তবে খননের পর থেকেই নদীর তীব্র স্রোতে বাঁধে ভাঙন শুরু হয়। ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় গোয়ালডাঙ্গা বাজারের অসংখ্য দোকানপাট, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি স্থাপনা এখন বিলীনের ঝুঁকিতে রয়েছে। এলাকার অন্যতম বড় এই বাণিজ্যিক কেন্দ্রটি রক্ষায় জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।
বাঁধ রক্ষার কাজটির কার্যাদেশ পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আমিন অ্যান্ড কোং’। নকশা অনুযায়ী, নির্দিষ্ট স্থানে পাইলিং করে তার ভেতরে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করার কথা। কিন্তু স্থানীয়রা অভিযোগ করেন, কিছু অংশে পাইলিং করা হলেও প্রায় ১০০ থেকে ১৫০ ফুট এলাকায় পাইলিং ছাড়াই জিও ব্যাগ ফেলা হচ্ছিল।
শনিবার স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করে এই অনিয়ম দেখতে পান। তারা তাৎক্ষণিক বিষয়টি প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের অবহিত করেন।
”পাইলিংয়ের ভেতরেই ব্যাগ ফেলার কথা ছিল। পাইলিং ছাড়া কেন কাজ হচ্ছে—এমন প্রশ্নে সাইট ইনচার্জ মোঃ ঈসা সদুত্তর দিতে পারেননি। ঠিকাদারকেও ফোনে পাওয়া যায়নি।”
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসডিই রাশিদুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী পাইলিংয়ের ভেতরে কাজ করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। নিয়মের ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, অনিয়মের অভিযোগ পাওয়ায় আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।”
ইউএনও-র নির্দেশের পর স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের নকশা বহির্ভূত কাজ না করতে সতর্ক করে দেওয়া হয়।
এনজে
- ১একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ২ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ১০ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত