
বাংলাদেশ অর্থনীতি সমিতি ও দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যসেবা–সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় সমিতির চার হাজারের বেশি সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের ওপর নির্ভরশীল মা-বাবা, স্ত্রী ও সন্তানরা ইবনে সিনার বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ করপোরেট ছাড় ও অগ্রাধিকার সুবিধা পাবেন।
সোমবার (১১ মে) রাজধানীর মালিবাগে ইবনে সিনা ট্রাস্টের কার্যালয়ে এ চুক্তি সই হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং দি ইবনে সিনা ট্রাস্টের সহ-মহাব্যবস্থাপক ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নিয়াজ মাখদুম শিবলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব ও মাইক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য দপ্তর মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল এবং সদস্য এস এম রাশিদুল ইসলাম।
এ ছাড়া দি ইবনে সিনা ট্রাস্টের করপোরেট কর্মকর্তা হাসনুর রহমান খান, মালিবাগ শাখার ব্যবস্থাপক (প্রশাসন) কাজী মো. মহিউদ্দিন কাইয়ুম এবং জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যরা সদস্য পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ইবনে সিনা ট্রাস্টের দেশের সব শাখা থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
এএ
- ১আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ২স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৩সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৪চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৫জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৬৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৭এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৮প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৯সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ১০বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত