প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:৫৩ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন,বর্তমানে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ি রাষ্ট্র পরিচালিত হবে।তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ইস্যু গ্রহণযোগী হবে না।

বর্তমানে বিএনপি’র মাথায় পাকিস্তানি প্রেম ও পাকিস্তান প্রীতি জেগে উঠেছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি’র মাথায় থাকা পাকিস্তানি ভুত ও প্রেত্মাদের সরাতে হবে।

তিনি বুধবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝালকাঠি রোনালস রোডস্থ বিশাল সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.খান সাইফুল্লাহ পনির প্রধান বক্তা ছিলেন। অন্যদের মধ্যে সহ সভাপতি সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলি তালুকদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, যুবলীগ আহ্বাযক রেজাউল করিম জাকির প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...