প্রকাশিত: জুন ৩০, ২০২২ ৩:৫৫ পিএম , আপডেট: জুন ৩০, ২০২২ ৪:৩০ পিএম

সম্প্রতি স্কুল গ্যাং এর দ্বিতীয় সিজনের প্রথম লট এর শুটিং শেষ হল। আদর আহমেদকে এখানে শিক্ষক হিসেবে দেখা যাবে। স্কুল গ্যাং এর প্রথম সিজনে শিক্ষক চরিত্রটি করে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা।

জানা গেছে দর্শকদের ব্যাপক চাহিদা থাকায় দ্বিতীয় সিজন বের করা হচ্ছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক আর্থিক সজিব। আদর আহমেদ জানান দেশের তিনটি জেলার স্কুল গ্যাং এর শুটিং করেছি আমরা। শুটিং এর সময়ই স্কুল গ্যাং নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহটা ব্যাপক হারে টের পেয়েছি। দর্শক স্কুল গ্যাং এর প্রত্যেকটি চরিত্র ধারুণভাবে মরে রেখেছে।

এই সিরিজটিতে অভিনয় করেছেন শাহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, রকি খান, তামিম খন্দকার, সায়লা সাথী, আরোহী মিম, নাজিয়া, মিরাজ, সিয়াম শান্ত, সাকিবসহ আরও অনেকেই। আদর আহমেদ জানান, স্কুল গ্যাং দর্শকদের আমরা নিয়মিত দিতে পারলে এটা হয়তো দেশের সর্বোচ্চ জনপ্রিয় হয়ে উঠবে। আদর আহমেদ আরও বলেন, ইতোমধ্যে বেশ কিছু গল্পের শুটিং শেষ করেছি। খুব শীঘ্রই এগুলো রিলিজ হবে। আশা করি দর্শকরা অতীতের মত সব সময় আমাদের পাশে থাকবেন।

শেয়ার

পাঠকের মতামত

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “পোটেনশিয়ালস অব অ্যাগ্রোফরেস্ট্রি ফর ...

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ই ...

শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ৩৮তম মঞ্চায়ন

ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ‘ট্রায়াল অব ...

আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালন করা হচ্ছে দিবসটি। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ...