
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরই দেশটির অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে। এবার টোলো টিভির মর্নিং শো’র উপস্থাপনায় দেখা গেল আরও এক নারীকে। টোলো টিভির পরিচালনাকারী প্রতিষ্ঠান মোবি গ্রুপের পরিচালক সাদ মোহসেনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, টোলো টিভি তাদের মর্নিং শো আবারও সম্প্রচার শুরু করেছে এবং সেখানে নারী উপস্থাপিকা অনুষ্ঠান পরিচালনা করেছেন।
এর আগে দেশটিতে নারীদের কর্মক্ষেত্রে ফেরার আহ্বান জানিয়েছিল তালেবান। এমনকি সংগঠনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছিল যে, নতুন সরকারেও নারীদের অংশগ্রহণ চায় তারা। পশ্চিমা বিশ্ব তালেবানের শাসন নিয়ে বার বার উদ্বেগ জানিয়েছে। কিন্তু তালেবান আফগান নাগরিকদের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রার প্রতিশ্রুতি দিয়েছে।
অতীতে তালেবানের শাসনে নারীদের ওপর কঠোর নিয়ম জারি ছিল। সে কারণেই এবার তাদের শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে আগ্রহের শেষ নেই। তবে শুরু থেকেই তারা বেশ কিছু বিষয়ে মানুষকে আশ্বস্ত করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, হিজাব পরে নারীরা তাদের কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। এছাড়া আফগান নাগরিকদের জীবন-যাত্রার উন্নয়নে কাজ করার কথাও জোর দিয়েই বলেছে তারা। এর আগে তালেবান টোলো টিভিকে প্রপাগান্ডা নেটওয়ার্ক বলে উল্লেখ করলেও এখন পরিস্থিতি বদলেছে।
- ১বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ২মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৩সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৪জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৫ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৬বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৭ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৮দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ১০মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৬‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত