
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমার কাছে প্রতিনিয়ত অনেক সাধারণ মানুষ তাদের নানা সমস্যা সমাধানের জন্য আসেন। পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরাও বিভিন্ন বিষয়ে,বিশেষ করে বদলি সংক্রান্ত বিষয় নিয়ে আমার কাছে আসেন। তবে আমি শুরু থেকেই বলে আসছি,শিক্ষক বদলির বিষয়ে কেউ আমার কাছে আসবেন না। এ বিষয়ে আমি কোনো ধরনের সুপারিশ করতে চাই না এবং করবো না।
তিনি বলেন,আপনারা সরকারের সঙ্গে শর্তসাপেক্ষে দায়িত্ব পালনের অঙ্গীকার করে চাকুরিতে যোগদান করেছেন। সরকার যেখানেই দায়িত্ব দেবে,সেখানেই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বদলি হবে যোগ্যতা, কর্মদক্ষতা ও মেধার ভিত্তিতে।
এমপি বলেন,আমি আমার মূল্যবান সময় সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। সে কারণে শিক্ষক বদলির বিষয়ে,আমার কাছের মানুষই হোন না কেন, কোনো সুপারিশে আমি সম্পৃক্ত হব না।
ইতোমধ্যে অনেকের বদলি হয়েছে, কিন্তু সেখানে আমার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। সবাই নিজ নিজ যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতেই দায়িত্ব পেয়েছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না,আমি শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব কিংবা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে কোনো শিক্ষক বদলির সুপারিশ করেছি।
তিনি আরও বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার এ বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের সুফল অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাবে। কারণ, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং প্রাথমিক শিক্ষা সেই মেরুদণ্ডের ভিত্তি। আপনারাই সেই ভিত্তি নির্মাণের কারিগর। তাই শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে পাঠদান করতে হবে। অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন, কোনো কোনো প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। আবার কেউ কেউ রাজনৈতিক পরিচয়ের অভিযোগও তুলেছেন। কিন্তু আমি মনে করি, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষের সুযোগ নেই। শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ সবার ঊর্ধ্বে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি এর সঞ্চালনায় এছাড়া বক্তব্য রাখেন,চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ আহমেদ,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী এবং পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
মতবিনিময় সভায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত