প্রকাশিত: মে ১০, ২০২১ ২:২৩ পিএম

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসলিমদের ওপর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার সকালে তারা ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকশ’ ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানিয়েছে, সহিংসতায় কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসের শিকার হয়েছেন অন্তত ছয়জন সাংবাদিক। এছাড়া ফাতিমা আল-বাকরি নামে আরেকজন সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিক ভিডিও ফুটেজে দেখা যায়, আল-আকসা মসজিদের ভেতর নারী মুসল্লিদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এছাড়া আল কিবলি মসজিদের ভেতরও টিয়ার গ্যাস ছোড়া হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...