
সাভারের আশুলিয়ায় দীর্ঘ ১৬ বছরে ধরে প্রতি মাসে বিল দিয়েও চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগে গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এই মানববন্ধন করেন তারা।
পরে একটি বিক্ষোভ ও মিছিল নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন শাখা অফিসের সামনে গিয়ে সমাবেত হন। এসময় রমজানের আগে গ্যাসের ব্যাবস্থা না করা হলে তিতাস অফিস ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, আয়নাল মার্কেট, হক মার্কেট, শেরআলী মার্কেট, আড়িয়ার মোড় এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। একদিকে আমরা বৈধ সংযোগ ব্যবহার করছি ও প্রতিমাসে বিল দিয়ে যাচ্ছি বিনিময়ে দীর্ঘ ১৬ বছর ধরে বাসাবাড়িতে গ্যাস পাচ্ছি না। অন্যদিকে কতিপয় লোক, অসাধুদের যোগসাজশে টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে হাতি নিচ্ছে লাখ-লাখ টাকা এবং অবৈধ ব্যবহারকারীরা ঠিকমত গ্যাস পাচ্ছে। অথচ, বৈধ ব্যবহারকারীরা গ্যাস পাচ্ছে না। তিতাস কর্তৃপক্ষকে অনেকবার লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছিল। তারা কোন ব্যবস্থা নেয়নি। অন্যদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, এর কিছুদিন যেতে না যেতেই আবারও রাতের আধারে সংযোগ দেওয়া হয়। এযেন চোর পুলিশ খেলা। গ্যাস না থাকায় আমাদের ভাড়াটিয়ারা চলে যায় এবং নতুন ভাড়াটিয়াও আসতে চায় না। এমতাবস্থায় রমজানের আগে যদি গ্যাসের সমাধান না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে করবো।
ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেনের নেতৃত্বে মো: কফিল মন্ডল, মো: শওকত শিকদার, আবু রাসেল, মো: শামসুল আলম, মো: আলম হোসেন ও মো: পাখি সহ কয়েকশ বাড়ীওয়ালা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সবশেষে তিতাস কর্তৃপক্ষের কাছে এলাকার বাড়িওয়ালাদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
ভোলা
- ১রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ২কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৩জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৪সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৫বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ
- ৯গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ১০জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত