
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ (AN-32) পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানবাহিনী ঘাঁটির ভেতরেই এ দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটিতে থাকা বিমানবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।
ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে আইএএফ।
নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত, অগ্নিবীরবায়ু দানিশ আলম।
বিমানবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আসামের জোরহাটে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের (রুটিন সর্টি) অংশ হিসেবে ওড়ার পর অবতরণের সময় প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানঘাঁটির ভেতরেই এটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপর বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমরা জোরহাটে বিমানবাহিনীর পরিবহন প্লেন দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।
সূত্র: এনডিটিভি
- ১স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত