
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদ এবং ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বাগেরহাটের মোড়লগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে মোড়লগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় একটি স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, যুবদল নেতা আলী আজিম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য দেন পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, যুবনেতা শফিউল আজম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি লিয়াকত তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর জিয়া মঞ্চের সভাপতি কাজী মঞ্জুরুল আলম মঞ্জু এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জসিম।
বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা ফ্যাসিস্টদের বিচার এবং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বিএনপি, যুবদল, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
টিআর
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত