প্রকাশিত: মার্চ ২৭, ২০২২ ১১:৩৩ এএম

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে, তা নিয়ে অনিশ্চিতা রয়েছেই। একদিকে রুশ সামরিক অভিযান অন্যদিকে ইউক্রেনীয়দের প্রবল প্রতিরোধ। এরইমধ্যে ইউক্রেনকে অস্ত্র সহায়তা হিসেবে দেশটিতে ১৫০০ স্ট্রেলা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০ এমপি৩ মেশিনগান পাঠিয়েছে জার্মানি।

ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান প্রেস এজেন্সি। এর আগে গত বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক জানিয়েছিলেন, সরবরাহ বিলম্বের পর একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরেকটি চালান ইউক্রেনের পথে এগোচ্ছে। খবর বিবিসির।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে জার্মানির অস্ত্র সরবরাহকে বিরোধপূর্ণ অঞ্চলে অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতি থেকে জার্মানির সরে আসা বলছেন বিশ্লেষকেরা।

এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমেক বলেছেন, চলমান ইউক্রেন পরিস্থিতিতে জার্মানি সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশের একটি। এজন্য আমরা গর্বিত নই। তবে ইউক্রেনকে আমাদের সাহায্য করতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া।

রাশিয়ার হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করেন। একইসঙ্গে তিনি বন্ধুরাষ্ট্রগুলোর কাছে যুদ্ধবিমান চেয়ে আহ্বান জানান।

এদিকে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়ালেও ইউক্রেনকে শুরু থেকেই অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে ন্যাটো ও ইউরোপের দেশগুলো। এরইমধ্যে নিজেদের পররাষ্ট্রনীতি ভেঙে ইউক্রেনে যুদ্ধের রসদ পাঠালো জার্মানি।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের এক মাস পার হলেও ইউক্রেনীয় প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনাদের সঙ্গে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তরফে জানানো হয়, ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম পর্ব অনেকাংশেই শেষ। এখন পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল পুরোপুরি ‘মুক্ত’ করার দিকে নজর থাকবে রাশিয়ার। যুদ্ধে এ পর্যন্ত বেসামরিক লোক হতাহতের পাশপাশি দেশ ছেড়েছেন ৩০ লাখের বেশি মানুষ। ভেঙে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা।

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...