
ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে হাত বাঁধা পাঁচ বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে স্থানীয় মটিজিন গ্রামের মেয়র, তার স্বামী ও ছেলের মরদেহও রয়েছে। খবর এএফপির।
মেয়রসহ চারটি মরদেহ ইউক্রেনীয় এক পুলিশ সদস্যের বাড়ির পাশের পাইন বনের একটি কবরে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। বাকি মরদেহটি বাগানের একটি কুয়ায় পড়েছিল। সবগুলো মরদেহেরই পিঠের পিছনে হাত বাঁধা ছিল।
পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী মেয়র ওলগা সুখেঙ্কো, তার স্বামী ও তাদের ছেলেকে রাশিয়ার সৈন্যরা গত ২৪ মার্চ অপহরণ করে। ওই এলাকার বাসিন্দাদের মতে, মেয়র ও তার স্বামী রুশ বাহিনীর আক্রমণের বিরোধিতা করায় তাদের অপহরণ করা হয়েছে।
এদিকে গত ১১ মার্চ, দক্ষিণ ইউক্রেনের শহর মেলিটোপোলের মেয়রকে রুশ সেনারা অপহরণ করে। তবে কয়েকদিন পরই তিনি মুক্তি পান।
অন্যদিকে, মটিজিন গ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরের শহর বুচার রাস্তায় ছড়ানো-ছিটানো অবস্থায় বেসামরিক লোকদের মরদেহ পাওয়া গেছে। একই সঙ্গে সেখানে পাওয়া গণকবর রুশ বাহিনী কর্তৃক ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগের জন্ম দিয়েছে।
- ১সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ২বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৪একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৫ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৬বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৭ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৮বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত