
রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ১০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক ড্রোন ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকবে। মঙ্গলবার (৫ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের জরুরি ভিত্তিতে এ ধরনের অস্ত্র প্রয়োজন। তিনি জানান, ২০২১ সালের আগস্ট থেকে ইউক্রেনে এ নিয়ে ষষ্ঠবার নিরাপত্তা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭০ কোটি ডলারের অস্ত্র পাছিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর থেকে দেশটিকে মোট ২৪০ কোটি ডলারের অস্ত্র দেওয়া হয়েছে।
ব্লিঙ্কেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও ৩০টির বেশি দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে। মিত্রদের সঙ্গে মিলে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় আরও সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইউক্রেনে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রযুক্ত অত্যাধুনিক সুইচব্লেড ড্রোন পাঠাবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব সুইচব্লেড ৬০০ ও ৩০০ ড্রোন ইউক্রেনে পাঠাবো।
সম্প্রতি মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য পাস হওয়া ১ হাজার ৩৬০ কোটি ডলার তহবিলের অংশ হিসেবে এসব সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্লিঙ্কেন।
সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে
- ১এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ২প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৩সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৪বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৮বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৯ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত