
ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার পশ্চিম তীরের কয়েকটি গ্রামে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেছেন, হামাসের সন্ত্রাসীদের হামলা চালানোর তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তবে এতে কতজন হতাহত হয়েছেন সে সম্পর্কে কিছু বলেননি তিনি। এদিকে, অভিযানের বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্রও কোনো মন্তব্য করেননি এখনও।
পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কতৃপক্ষ(পিএ) জানায়, গাজা নিয়ন্ত্রণে রাখা হামাসের ব্যাপারে সতর্ক রয়েছে ইসরায়েল। তাদের প্রতিহত করতেই পশ্চিম তীরে অভিযান চালিয়েছে দেশটি।
পিএ-এর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের বিদ্দু গ্রামের তিনজন, এই এলাকাটি জেরুজালেমের উত্তর-পশ্চিমে অবস্থিত। আরেকজন মারা যান ফিলিস্তিনির জেনিনের বারকিন গ্রামে।
এদিকে, ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়তে ইসরায়েলকে এক বছরের সময় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যদি ইসরায়েল এতে ব্যর্থ হয় তাহলে তাদের স্বীকৃতি প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চ্যুয়াল বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এর পরপরই ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেল।
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস





পাঠকের মতামত