
পুঁজিবাজারে লেনদেনের অপেক্ষায় থাকা ইজেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার লটারিতে বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিও শেয়ার আজ (১৬ ফেব্রুয়ারি) লটারিতে বিজয়ীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মাঝে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটরির ড্র গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এরও আগে গত ১২ জানুয়ারি থেক ১৮ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন করা হয়। কোম্পানিটির আইপিওতে ১৫ কোটি টাকার বিপরীতে ৬১১ কোটি ৪০ লাখ টাকার বা ৪০.৭৬ গুন আবেদন জমা পড়ে।
কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
ইজেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০.৫৬ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিতর্কিত এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। গত ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
- ১ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ৩রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৪শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ৫ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৮একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৯ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত