
সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন নির্ধারিত সময়ের অনেক আগেই সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত ৪৫ কার্যদিবসের সময়সীমার প্রায় ২৫ কার্যদিবস আগেই ফান্ডটির সাবস্ক্রিপশন সম্পন্ন হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ ও আস্থার কারণেই নির্ধারিত সময়ের আগেই ফান্ডটির সাবস্ক্রিপশন পূর্ণ করা সম্ভব হয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১২ মার্চ ২০২৬ থেকে ফান্ডটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে বিনিয়োগকারীদের জন্য ইউনিট ক্রয়-বিক্রয় ও নতুন করে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত থাকবে।
ফান্ডটির সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সম্মানিত স্পনসর, বিনিয়োগকারী, ট্রাস্টি, কাস্টোডিয়ান, সংশ্লিষ্ট ব্যাংকসমূহ এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড জানিয়েছে, ভবিষ্যতেও শরিয়াহভিত্তিক বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, নৈতিক ও টেকসই বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং দেশের পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৮সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত