আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

পুঁজিবাজারের তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের রাইট আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি সূত্র মতে, কোম্পানির পক্ষ থেকে জমা দেওয়া কাগজপত্রে সন্তুষ্ঠ হতে পারেনি কমিশন। ফলে তাদের রাইট সংক্রান্ত আবেদনটি বাতিল করা হয়েছে।
কোম্পানিটি ১ অনুপাত ৩ হারে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২৪১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৭৫ টাকা নিতে চেয়েছিলো। এর মাধ্যমে নতুন করে বাজার আরও নতুন ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫ টি সাধারণ শেয়ার আসতো।

পাঠকের মতামত