আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫ ৯:৫১ পিএম

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নি‌য়ে চলম‌ান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এ‌শিয়ার দেশগুলোতে আপাতত সফর বা‌তিল করেছে মেলোনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। এ সফরে মেলোনি তার মেয়েকে ঢাকায় আনার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তু‌তি প্রায় সম্পন্ন। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার প্রস্তু‌তি ছিল।

মেলোনির সফর বা‌তিলের কারণ জানতে চাইলে এক কূটনী‌তিক বলেন, বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী। বাংল‌াদেশ দিয়ে তার সফর শুরুর কথা ছিল। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির। ত‌বে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর‌ছে ইতা‌লি। সেই ব‌্যস্ততার কারণে এ‌শিয়া সফর বা‌তিল করেছে তি‌নি।

এদিকে, বৃহস্প‌তিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জয়সওয়াল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব পর্যবেক্ষণ করছে ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য ...

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ইস্যুতে ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ...

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে ...