
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আধিপত্যবিরোধী মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রেলপথ অবরোধের ফলে প্রায় দুই ঘণ্টা ধরে কুষ্টিয়া–মেহেরপুর ও কুষ্টিয়া–ঝিনাইদহ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভ চলাকালে সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, মত প্রকাশ ও প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার দমন করে কোনোভাবেই জনগণের কণ্ঠরোধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এনজে
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত