
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে আবারও অসন্তোষের কথা জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ অসন্তোষের কথা জানান তিনি।পরে সাংবাদিকদের মোস্তফা জানান, ইভিএমে ভোটের ধারণা দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নগরীর পাড়া-মহল্লায় মক ভোটিংয়ের উদ্যোগ কোনো কাজে আসেনি।
ভোটাররা দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে বাড়ি ফিরে গেছেন। এতে আমরা যতটা ভোট পোলের আশা করেছিলাম ততটা হবে না।তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছি। এখন তারা ভোট দিতে পারছেন না, এটা দুঃখজনক। এ বিষয়গুলো জানানোর জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছি।
শুরুর দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারদের উদ্বুদ্ধ করতে ডামি ইভিএমে প্রচারণা চালানোর অনুমতি চাইলেও এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অনুমতি দেওয়া হয়নি বলেও জানান জাতীয় পার্টির এই প্রার্থী।তিনি বলেন ,নির্বাচন কমিশন নিজ উদ্যোগে পাড়া-মহল্লায় মক ভোটিংয়ের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তাদের এই উদ্যোগ কোনো কাজেই আসেনি।
তারা নিজেরাও করতে পারলো না, আমাদেরকেও করতে দিল না।মোস্তফা বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত ২৪টি কেন্দ্র পরিদর্শন করে কোথাও সন্তোষজনক ভোট পোল পাইনি।ভোটাররা কেন্দ্রে এলেও ইভিএম জটিলতায় সময়মতো ভোট দিতে পারছেন না।ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে—রিটার্নিং কর্মকর্তার এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আমরা বোকার স্বর্গে বাস করি না। কীভাবে ভোট দিতে হয় তা জানি। প্রথমবার ভোট দিতে গিয়ে ইভিএম লক হয়ে যায়। এজন্য আমি নিচে নেমে আসি। পরে ২০ মিনিট পর বুথে গিয়ে ভোট দেই।
ইভিএমে সমস্যা হলে একজন ভোটার তো এত সময় বসে থাকতে পারে না।মোস্তফা বলেন, সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ। কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন এবং থাকবেন। যতক্ষণ লাইনে থাকবেন ততক্ষণ ভোটগ্রহণ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে বলেছি।
তারা রাত ১০টা পর্যন্ত হলেও ভোটগ্রহণের কথা বলেছেন। কিন্তু একজন ভোটার এত রাত পর্যন্ত কীভাবে অপেক্ষা করবেন। এ অবস্থায় ইভিএমের ওপর সাধারণ মানুষের আগ্রহ হারিয়ে যাবে।যতটা ভোটের ব্যবধানে জয়ের আশা করেছিলাম ততটা ব্যবধান হবে না। এটা ইভিএমের কারণে সম্ভব হচ্ছে না বলে জানান জাতীয় পার্টির প্রার্থী।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত