
ইরানের তৈরি করা ড্রোন দিয়ে গত বছর জর্ডানে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন দেশটির বাদশাহ আব্দুল্লাহ। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্ভাগ্যবশত ইরানের নির্মিত ড্রোন দিয়ে জর্ডানে হামলা চালানো হয়েছে। বিষয়টি আমাদের মোকাবিলা করতে হবে।
বাদশাহ আব্দুল্লাহ বলেন, ইরানে নির্মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানে ক্রমাগত হামলার ঘটনা বাড়ছে। বহু বছর ধরে ড্রোন হামলা হচ্ছে। সম্প্রতি সেটা আরও বেড়েছে। এটি জর্ডানসহ পুরো অঞ্চলের জন্যই বিপজ্জনক। ওই সাক্ষাৎকারে পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন, সাইবার হামলা ও জর্ডান সীমান্তে সংঘর্ষসহ বেশ কিছু ইস্যুর কথা তুলে ধরেন
জর্ডানের বাদশাহ বলেন, ব্যালিস্টিক প্রযুক্তির নাটকীয় উন্নতি ঘটিয়েছে ইরান। ইরাকে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে সেটা আমরা দেখেছি। ইয়েমেন থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছোড়াও আমরা দেখতে পাচ্ছি। সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলেও একই ধরনের ঘটনা ঘটছে।
বাদশাহ আব্দুল্লাহ বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্র অনেক সময় জর্ডানে এসে পড়ছে। আমাদের দেশের বিরুদ্ধে বেড়েছে সাইবার হামলাও। এসময় তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলসহ পুরো উপসাগরীয় অঞ্চলকে প্রভাবিত করবে।
- ১ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত