
ইন্ডিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মতে ইলিয়াস আলীকেও গুম করেছে। তিনি ইলিয়াস আলীকে ফেরত চান। তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ কমপক্ষে ১৫০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। এখনো তাদের ফেরত পাওয়া যায়নি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আজকে জুলাই সনদে এই ১৫০০ জন গুমের কথা উল্লেখ নেই।
তিনি পুনরায় উল্লেখ করেন, বিগত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদীর আমলে যাদের বিরুদ্ধে কমপক্ষে দুটি মামলা হয়নি, দল যেন তাদের মনোনয়ন না দেয়। এম এ মালিক যুক্তরাজ্যে অবস্থান করলেও তৎকালীন সময়ে তার নামে দেশে মামলা হয়েছিল। মালিকের দক্ষিণ সুরমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার মায়ের মৃতদেহ নিয়ে দেশে আসতে দেওয়া হয়নি। অথচ এক নেতাকে রিসিভ করতে মেয়র পর্যন্ত বিমানবন্দরে গিয়েছিলেন। দল তাদের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশাব্যক্ত করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০.০০টায় সিলেটের দক্ষিণ সুরমায় করসনা গ্রামবাসীর সহযোগিতায় ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
এম এ মালিক বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বহির্বিশ্বের সবচেয়ে বড় আন্দোলনের নেতৃত্বদানকারী জুলাই যোদ্ধা হিসেবে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি এই ঐতিহাসিক জুলাই সনদে সকল দলের সাক্ষরের মাহেন্দ্রক্ষণে সাক্ষী হিসেবে ছিলেন।
তিনি বলেন, আগামী রবিবার (১৯ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে চায়ের দাওয়াত দিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপার্সনকে বিষয়টি তিনি অবগত করেছেন। তারা এম এ মালিককে চায়ের দাওয়াতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন।
তিনি মনে করেন, আগামী নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ) আসনে গত ১৫ বছর যার মাঠে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, বিএনপি তাকেই মনোনয়ন দেবে। এই ক্রাইটেরিয়ায় যদি তিনি না পড়েন, তাকেও যেন মনোনয়ন না দেওয়া হয় বলে তিনি মন্তব্য করেন। যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিগত দিনে চলেছেন, তাদেরকে ‘ম্যানেজ পার্টি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দল যেন এই ম্যানেজ পার্টিদের মনোনয়ন না দেয়। তাছাড়া যাকেই দল মনোনয়ন দেবে, এম এ মালিক তাকেই সমর্থন দেবেন বলে জানান।
সভায় সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোমিন খান। ৬নং লালাবাজার ২৫ ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সুহেল খানের সঞ্চালনায় প্রধান বক্তা ফালাকুজ্জামান জগলু। সভায় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপি নেতা জিলাল খান, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হক জগলু, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, তেতলি ইউনিয়ন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক খসরু আহমেদ, গফ্ফার, মাছুম আলম, কয়েস খান, সেলিম খান, মাসুম আলম, রানা খান, বাবুল আহমদ, সিপার খান প্রমুখ।
- ১হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৪বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৫‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৬কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৭জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৮নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত