প্রকাশিত: মার্চ ১, ২০২১ ৭:০৬ পিএম

সম্পদের উৎকর্ষ, প্রযুক্তির সাথে বন্ধুত্ব, ইসলামী ব্যাংক সর্বত্র’  এই  স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেড় মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে।

সোমবার (১ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোশাররফ হোসাইন  এবং  স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া । ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ.এ.এম. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস.এম. রবিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ।

এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান ও শাখাপ্রধানগণসহ সহস্রাধিক কর্মকর্তা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে।  উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবিরাম অবদান রেখে যাচ্ছে ইসলামী ব্যাংক। ১ লক্ষ ২১ হাজার কোটি টাকা আমানতসহ সকল সূচকে ইসলামী ব্যাংক দেশের শীর্ষ ব্যাংক। তিনি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি উন্নতকরণ ও ডিজিটাল সার্ভিসসমূহের ব্যাপক প্রসারে কাজ করার জন্য সকল কর্মকর্তা- কর্মচারীর প্রতি আহবান জানান।

শেয়ার

পাঠকের মতামত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের ...

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ...

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...