প্রকাশিত: জুন ১৬, ২০২৪ ১২:০৬ পিএম

যেকোনো মাংসের সঙ্গে কয়েক টুকরা চুইঝাল মাংসের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে গরু ও খাসির মাংসের স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। বাগেরহাটে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাহিদা বাড়ায় দাম বেড়েছে চুইঝালের

শহরের কাঁচাবাজারে দেড় যুগের ও বেশি সময় ধরে শুধু চুইঝাল বিক্রি করছেন জামান শেখ । প্রতিদিন সকালে চুইঝালের পসরা নিয়ে বসেন তিনি। থাকেন বাজার শেষ না হওয়া পর্যন্ত ।

জামান শেখ বলেন, বাগেরহাটে চুইঝালের কদর আগের তুলনায় দিন দিন বাড়ছে। বিশেষ করে ঈদের সময় চাহিদা বাড়ে সবচেয়ে বেশি। আগে যে চুই ৬০০ টাকা কেজি দরে বিক্রেতার বাড়ি থেকে পাইকারি দরে কিনে আনতেন, সেই চুই এখন কিনতে হচ্ছে ৮০০ টাকা। ঈদের জন্য প্রতি কেজিতে গুনতে হচ্ছে ২০০ টাকা বেশি । তবে মূল চুইয়ের দাম সবচেয়ে বেশি।

তিনি আরো বলেন, আমার কাছে ৫০০ টাকা থেকে ১২ শত টাকা কেজির চুইঝাল রয়েছে।

মোহাম্মদ সোহাগ হাওলাদার বলেন, হঠাৎ চুইঝালের দাম বাড়িয়ে দিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। এ কারণে বাজারে চুইঝালের দাম বেড়েছে। স্থানীয় জাতের যে চুইঝাল আগে প্রতি মণ ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়। মোটা ও মূল চুইয়ের দাম সবচেয়ে বেশি।

শহরে চুইঝাল কিনছিলেন আকলিমা বেগম বলেন ,এখন চুইঝাল ছাড়া গরুর মাংসের তেমন স্বাদই পাই না। প্রতিবছর ঈদের সময় বেশি করে চুইঝাল কিনে রাখি। ঢাকায় থাকা আত্মীয়স্বজনের বাড়িতেও পাঠাতে হয়। এবার দেখছি দামটা বেশি । তবে খুব বেশি মনে হয় নেই।

বাজারে চুইঝালের ক্রেতা আদিম খান বলেন আমরা শুধু গরুর মাংস না, সব ধরনের মাংস,বড় মাছ ও মজাদার খাবারেই চুইঝাল খাই। তবে কুরবানি উপলক্ষে দাম কিছুটা বেড়েছে। ঈদের সময় চুইঝাল দিয়ে রান্না করা মাংস অতিথিদের খুবই পছন্দের। দাম একটু বৃদ্ধি পেলেও, মাংস খেতে চুইঝাল লাগবেই। চুইঝালের মাংস রান্নার স্বাদই অন্যরকম উপলব্ধ হয়।

বাগেরহাটের মানুষের কাছে চুইঝাল ব্যাপক জনপ্রিয়। দিন দিন এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই চুই ঝালের শহরে ছোট বড় স্থানীয় অস্থায়ী ৬০ টি দোকান রয়েছে।

বাগেরহাট শহরের বাইরে ও জেলার বিভিন্ন প্রান্তে বাজারে বাজারে বিক্রি হয় এই চুইঝাল অনেক দোকান ঘুরে দেখা যায় ৪৫০ থেকে ১৪ শত টাকা পর্যন্ত রয়েছে এই চুইঝালের কেজি। চিকুন ডাল কেজি ৪৫০-৫০০ টাকা, একটু মোটা ডাল ৬০০ – ৬৫০ টাকা, বড় ডাল ১১০০ -১২০০ টাকা, গাছ – কাণ্ড ১২০০-১৪০০ টাকা পর্যন্ত।

এএন

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...