প্রকাশিত: জুন ১৪, ২০২৪ ৬:০৬ পিএম , আপডেট: জুন ১৪, ২০২৪ ৬:৩৮ পিএম

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। কুরবানির ঈদকে ঘিরে স্বাভাবিকভাবেই পশুর হাটে মানুষজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে মুরগীর। তবে সবজির বাজারে ক্রমাগতভাবে দাম বৃদ্ধির ফলে স্বস্তি নেই সাধারণ মানুষের।

শুক্রবার (১৪ জুন) কারওয়ান বাজার, মিরপুর কাঁচাবাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমনচিত্র।

বাজারগুলোতে দেখা যায়, কেজিপ্রতি ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। দুদিন আগেও যা বিক্রি হয়েছে ২০০ টাকার ওপরে। এছাড়া ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে সোনালী জাতের মুরগি। লেয়ার মুরগি লাল ৩০০-৩২০ টাকা, সাদা ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগি এখনও বিক্রি হচ্ছে ৬০০ টাকার ওপরে।

তবে, ঈদকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। প্রতি কেজি শশার জন্য ২০০ টাকা চাচ্ছেন বিক্রেতারা। টমেটোর কেজি চাওয়া হচ্ছে ১৬০-১৮০ টাকা। এক লাফে ডাবল সেঞ্চুরি হয়েছে কাঁচামরিচের দামেও। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকার বেশি দামে। দীর্ঘদিন পর আবার ১০০ টাকা ছাড়িয়েছে পেঁয়াজের দাম।

এছাড়া গত সপ্তাহের মতোই ৬০ টাকার নিচে মিলছে না তেমন কোনো সবজি। প্রতি কেজি লম্বা বেগুন ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৭০-৮০ টাকা, সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা, ছোট সাইজের মিষ্টি কুমড়া ১০০-১২০ টাকা, জালি ৫০-৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচা কলা ডজনপ্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। তবে, করল্লা, পটল, ঢেঁড়শ ও পেঁপের দাম আছে ৪০-৫০ টাকার মধ্যে।

তবে আরেক দফা দাম বেড়েছে ডিমের। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে প্রতি ডজন ডিম ১৫০-১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাছের বাজারও আছে আগের সপ্তাহের মতোই। সাইজ ভেদে প্রতি কেজি তেলাপিয়া ২০০-২৩০ ও পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ২৮০ থেকে শুরু করে সাইজ ভেদে ৪০০-৪৫০ টাকা, কই ২৫০-৩০০ টা ও শিং মাছ ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

৬০০ টাকার নিচে মিলছে না পাবদা, টেংরা, কই, বোয়াল, চিতল, আইড়, ইলিশ।

এএন

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বাংলাদেশে বসবাসরত ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। ...

ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে সামাজিক স্বাস্থ্য সচেতনতা ...

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ...

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...