
উত্তর মেসিডোনিয়ার তেটোভো শহরের করোনা রোগীদের জন্য তৈরি করা একটি অস্থায়ী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় বলেন, এখন পর্যন্ত আগুনে দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু এই সংখ্যা বাড়তে পারে। এটা খুবই দুঃখজনক দিন।
স্থানীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের পশ্চিম অংশের একটি হাসপাতালে বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসছেন। কয়েক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।
আগস্টের মাঝামাঝি থেকে উত্তর মেসিডোনিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে সরকার ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্য পাসের মতো কঠোর সামাজিক ব্যবস্থা চালু করেছে।
- ১ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ২চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৩বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৪বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৫স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৬আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৭নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৮দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৯রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ১০স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৩জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত