
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার কর্মী জড়ো কররেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বিশাল মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসেন শামীম ওসমান। সেখানে তার প্রবেশের সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা বলতে থাকেন, ‘বাঘ এসেছে বাঘ, খেলা হবে’।
এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে সমাবেশ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শামীম ওসমান। বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার লোক এসেছে। এ মাঠ প্রায় ভরে গেছে। আমরা প্রমাণ করতে চাই, নারায়ণগঞ্জের মাটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনও আওয়ামী লীগের ঘাঁটি আছে।’
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগ শেখ হাসিনার একটি নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। শামীম ওসমান বলেন, ‘এটা আমরা মোকাবিলা করব এবং শান্তিপূর্ণভাবে। আমরা মনে করি, আমাদের শক্তির উৎস হচ্ছে উপরে রাব্বুল আলামিন এবং নিচে জনতা। আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।’
এদিকে বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে শামীম ওসমান নিজেই বৃষ্টিতে নেমে পড়েন। কাকভেজা হয়ে স্লোগান দিতে থাকেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) সমাবেশস্থলে বৃষ্টি হচ্ছিল। তবুও মাঠ ছাড়েননি শামীম ওসমান।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এ সময় মাইকে বলতে থাকেন, ‘ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমাদের লাখো ছাত্রজনতা এ সমাবেশে থাকবে। যতই বৃষ্টি আসুক, যতই ঝড় আসুক না কেন আমরা সমাবেশস্থল ছাড়ব না।’
ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘ঝড় আসবে, বাধা আসবে। যতই ঝড় আসুক, বাধা আসুক; সবকিছু উপেক্ষা করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা ময়দানে থাকবে।’
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুর সাচ্চা সৈনিক, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন।’
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত