
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন কাজের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কয়ড়া ইউনিয়নের বাগলপুর থেকে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে এমপি রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগেই এ এলাকার মানুষ তার কাছে খাল খননের দাবি জানিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কয়ড়া ইউনিয়নে প্রথম এ কর্মসূচির উদ্বোধন করা হলো। তিনি আশা প্রকাশ করেন, খালটি খনন হলে বর্ষা মৌসুমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং ফসল উৎপাদনসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। এতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগও লাঘব হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী এবং কয়ড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দ। এ সময় ইউনিয়নের প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনজে
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন





পাঠকের মতামত