
শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি কেশবপুর পৌর এলাকার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা মন্দির, শ্রীগঞ্জ কালিতলা মন্দির ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গণি বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা, যা এবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে আপনাদের সবাইকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা যেন পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারি—সেজন্য যেকোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে, তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ উৎসব উদযাপন করছেন। সুষ্ঠু ও নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের বেতন দেওয়া হয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আর সেই কাজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক এবং কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত