প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২ ১০:৪৯ পিএম , আপডেট: এপ্রিল ৩০, ২০২২ ১১:২২ পিএম

সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠামণ্ডলীর সদস্য, ভাষা সৈনিক, অর্থনীতিবিদ, কূটনীতিক ও মুক্তিযোদ্ধা জনাব আবুল মাল আব্দুল মুহিত – এর মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করছে। বাংলাদেশের রাজনীতি, সম্প্রীতি ও উন্নয়নে তার অনন্য অবদানের কথা আমরা স্মরণ করছি। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেয়ার

পাঠকের মতামত

বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি ...

ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন হুঁশিয়ারী দিয়ে বলেছেন, ...