প্রকাশিত: জুলাই ৭, ২০২৪ ৪:১৭ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি ইলিশ মাছ ধরা পরেছে।

রোববার (৭ জুলাই) সকাল ১০ টার দিকে দৌলতদিয়া দেবগ্রাম এলাকায় জগদিশ হালদার নামে এক জেলের জালে ইলিশ মাছটি ধরা পরে।

বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ফেরী ঘাটে মাছটি প্রতি কেজি ৩ হাজার ৩০০ টাকা দরে মোট ৫ হাজার ৯৪০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো, শাহজাহান শেখ জানান, মাছটি আমি প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৩০০ টাকায় ঢাকায় একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই,কাতল,মৃগেল,বাগাড়,পাঙ্গাস,ইলিশ,বোয়াল সহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...