প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২১ ৫:২১ পিএম

মুজিববর্ষ উপলক্ষে ৬৬ হাজার ১৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ৪৯২টি উপজেলার অসহায়-বঞ্চিত মানুষদের থাকার ব্যবস্থা করে দিয়ে তিনি বলেন, ‘এটাই মুজিববর্ষের সব থেকে বড় উৎসব। সবার মানসম্মত জীবন প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে জাতির পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে।’

শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব পরিবারকে ঘর বুঝিয়ে দেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আজই প্রথম প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হন।

৪৯২টি উপজেলা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকার ভোগী এবং জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা এতে সংযুক্ত হন। প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধনের পর নিজ নিজ উপজেলার নির্বাহী কর্মকর্তারা পক্ষে গৃহহীনদের হাতে জমি ও বাড়ির দলিল তুলে দেন।

সরকার প্রধান উদ্বোধনী বক্তব্য শেষে দেশের বেশ কয়েকটি উপজেলার উপকারভোগীরা শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কুড়িগ্রাম থেকে তাকে শোনানো হয় ভাওয়াইয়া গান। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিবেশন করা হয় গম্ভীরা। এছাড়া বিভিন্ন স্থান থেকে অডিও-ভিউজ্যুয়ালের মাধ্যমেও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার জন্য দোয়া করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমি এবং দুই কক্ষ বিশিষ্ট ঘর দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও এক লাখ পরিবারকে ঘর ও জমি দেওয়া হবে।

এমএইচ/

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মধ্যস্থতা বিরোধ নিষ্পত্তির এমন একটি কার্যকর ...

যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, দেশে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় ...

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রোগীদের প্রতি সব সময় সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের। প্রতিকূল ...