প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ১:৩৬ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে থানা ছাত্রদল। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুল ইসলাম সোহাগের নেতৃত্বে ও সদস্যসচিব মো. ইমতিয়াজ হাসান মোল্লার পরিচালনায় থানা সদরের মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেতিল মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিল শেষে সমাবেশ করেন থানা ছাত্রদল। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতারা ‘গণহত্যার হুকুমদাতা’ হিসাবে শেখ হাসিনা সহ সকল অপরাধীদের ফাঁসির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন, এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মো. মুনজুর রহমান মঞ্জু শিকদার, থানা যুবদলের সদস্যসচিব মো. সাইদুল ইসলাম রাজ, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. শাহরিয়ার ইমন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃআসাদুর রহমান,জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃইউসুফ আলী, বক্তব্যে নেতারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।’

এসকে

 

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...