
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন প্রজাতির আক্রান্ত রোগী প্রথমে শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এবার ইতালিতেও নতুন প্রজাতির করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে নতুন যে প্রজাতির সন্ধান পাওয়া গেছে ওই ইতালীয় নাগরিকের শরীরেও সেই একই প্রজাতির করোনাভাইরাস পাওয়া গেছে।
বর্তমানে আইসোলেশনে থাকা ওই ব্যক্তি কিছুদিন আগে এক ফ্লাইটে তার সঙ্গীকে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বলে জানা গেছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, নতুন প্রজাতির এই ভাইরাস থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের চেয়েও বেশি।
এদিকে করোনাভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। আরও কয়েকটি দেশ এমন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তুরস্ক, নেদারল্যান্ডস ও বেলজিয়াম যুক্তরাজ্যে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। ইতালি জানিয়েছে, তারাও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে।
ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, অস্ট্রিয়াসহ আরও কয়েকটি দেশ এমন উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, লন্ডন ও দক্ষিণপূর্ব ইংল্যান্ডে ছড়িয়ে পড়া ভাইরাসটি ৭০ শতাংশেরও বেশি সংক্রামক।
নতুন ও আরও বেশি সংক্রামক শক্তিসম্পন্ন করোনাভাইরাসের নতুন এ প্রজাতি ছড়িয়ে পড়ার ঘটনায় লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই বিষয়ে জানিয়েছি। চিকিৎসা পরিষেবার ওপর এর প্রভাব পড়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
উদ্ভূত পরিস্থিতিতে শনিবার লন্ডনসহ দক্ষিণ ইংল্যান্ডে আবারও লকডাউন জারির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
নতুন প্রজাতির করোনাভাইরাস আগের চেয়ে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে তা আগের প্রজাতির চেয়ে বেশি প্রাণঘাতী নয় বলে মনে করা হচ্ছে। নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও এই নতুন প্রজাতির উপস্থিতি পাওয়া গেছে। তবে এই প্রজাতি করোনা ভ্যাকসিনের বিরুদ্ধে ভিন্ন প্রতিক্রিয়ায় দেখায় বলে কোনও প্রমাণ পাওয়া যায়নি।
ডব্লিউএইচও জানিয়েছে, যুক্তরাজ্য করোনাভাইরাসের রুপান্তরের তথ্য তাদের সঙ্গে বিনিময় করছে। সংস্থার পক্ষ থেকে সদস্য রাষ্ট্রগুলোকে এই বিষয়ে অবহিত করার উদ্যোগ নিচ্ছে।
সংস্থাটির এপিডেমিওলোজিস্ট মারিয়া ভ্যান কারখোভ জানান, তাদের বিশেষজ্ঞরা মহামারির শুরু থেকেই ভাইরাসটির রুপান্তরে নজর রাখছেন। নিয়মিতই এমন রূপান্তর চিহ্নিত করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসব প্রজাতি কেমন আচরণ করে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ২প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৩সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৪বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৮বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৯ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম





পাঠকের মতামত