
চট্টগ্রাম প্রতিনিধি
২০২৫ সালে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাসের তালিকায় নাম উঠিয়েছে ৬৪ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ জন শিক্ষার্থী। এছাড়া পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকারী ৩২ হাজার ৩০৭ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পাওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯০৮ জনে।
রোববার (১০ আগস্ট) দুপুরে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
তিনি বলেন, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।
এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। পুনঃনিরীক্ষণে উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৭৪২টি। জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের এবং ফেল থেকে পাস করেছে ৬৪ জন। একইসাথে নতুন করে জিপিএ ৫ পেয়েছে আরও ৬৫ জন।
উল্লেখ্য, চলতি বছর এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। অথচ গতবার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। পুনঃনিরীক্ষণের আগে এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। আর গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন।
এম জি
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত