
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় মোংলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসময় তারা হাদির খুনিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও জানান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পৌর মার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা হাদির হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় এবং অপরাধীদের শাস্তি দাবি জানায়।
বক্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে যদি পারেন না, তাহলে দায়িত্ব পালন করার কোনো অর্থ নেই। এই সরকারের ব্যর্থতার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
বক্তারা আরো বলেন, সহস্র শহিদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ যাদের কাছে দিয়েছি সেই ইন্টেরিম সরকার জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা হাদীর ওপর গুলি করা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই। তিনি বলেন, এক ওসমান হাদীর মৃত্যু হবে, লক্ষ হাদী জন্ম নেবে।
এসময় উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. কোহিনুর সরদার, পৌর আমীর এম এ বারী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. হোসেন, শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ আনিসুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল রহমান, পৌর ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. জসিম উদ্দিন সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি চালানো হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি।
এনজে
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১০দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস





পাঠকের মতামত