
এখনও অব্যাহত কঙ্গনা রণৌত ও জাভেদ আখতারের আইনি লড়াই। জানা গেছে, কঙ্গনার অভিযোগের ভিত্তিতে গীতিকার জাভেদ আখতারকে সমন পাঠিয়েছে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট কোর্ট। আগামী ৫ আগস্ট তাকে আন্ধেরি আদালতে হাজির হতে বলা হয়েছে।
২০১৬ সালে কঙ্গনার সঙ্গে হৃতিক রোশনের ঝামেলা তুঙ্গে পৌঁছেছিল। এমনকি তৈরি হয় আইনি জটিলতাও। ফাঁস হয় ব্যক্তিগত চ্যাট। ঠিক সেই সময়েই বন্ধু ডা. রমেশ আগরওয়ালের পরামর্শে কঙ্গনাকে নিজের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন জাভেদ আখতার। গীতিকারের দাবি, সেইসময়ে ব্যক্তিগতভাবে তিনি কঙ্গনাকে না চিনলেও তার কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন। তবে জাভেদ আখতার যখন বুঝতে পারেন, কঙ্গনা তার কথা শুনতে রাজি নন। তখন আলোচনার বিষয়বস্তু বদলে ফেলেছিলেন।
এরপর ২০২০ সালে সুশান্তের রহস্যজনক মৃত্যুর পর কঙ্গনা দাবি করেন, একবার জাভেদ আখতার তার বাড়িতে আমাকে ডেকে বলেছিলেন, রাকেশ রোশন ও হৃতিকরা মুম্বাইতে খুব বিত্তশালী। তুমি যদি ক্ষমা না চাও তাহলে কোথাও যাওয়ার মুখ থাকবে না তোমার। তোমাকে জেলে পুরবে ওরা। তুমি শেষ হয়ে যাবে। আত্মহত্যা করবে। আমার ওপর চোখ রাঙিয়ে চিৎকারও করেছিলেন জাভেদ। আমি ভয়ে কাঁপছিলাম তার বাড়িতে দাঁড়িয়ে।
অভিনেত্রীর এমন মন্তব্যের প্রেক্ষিতে জাভেদ আদালতে জানিয়েছিলেন, কঙ্গনা পুরোটাই মিথ্যে বলছে। বরং আমার পরামর্শ শুনে দিদি রঙ্গোলির সঙ্গে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় কঙ্গনা।
এরপর গীতিকারের বিরুদ্ধে ভয় দেখানো এবং অপমানের অভিযোগ তুলে মামলা করেন কঙ্গনা। সেই মামলাতেই তলব করা হল জাভেদ আখতারকে। এবার দেখার গীতিকার কী পদক্ষেপ করেন।
- ১দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ২মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ৫সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ৬বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৭জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৭সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা





পাঠকের মতামত