জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫ ৯:১০ পিএম

খুলনার কয়রা উপজেলায় জুলাইসহ সকল গণহত্যার বিচার ও আওয়ামীলীগ কর্তৃক সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সাধারণ জনতার ব্যানারে মশাল মিছিল ও লীগ ডাউন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮ টায় কয়রা উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে কয়রা বাজার প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মশাল ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী নেতা মির্জা গালিব,কয়রা উপজেলার এনসিপি নেতা এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, ছাত্রশিবিরের কয়রা উপজেলা সাথী শাখার সেক্রেটারি বায়জিদ হোসেন, ছাত্রনেতা আসলাম হোসেনসহ শতাধিক ছাত্র জনতা।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা “জুলাইসহ সকল গণহত্যার বিচার,জুলাই সনদ বাস্তবায়ন এবং পতিত আওয়ামীলীগ কতৃক সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান”।

এছাড়াও আওয়ামীলীগের সকল অপতৎপরতা রুখে দিতে সর্বদা রাজপথে থাকার ঘোষণা দেন বক্তারা।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...