
খুলনার কয়রা উপজেলায় উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’র কমিটি ঘোষণা হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) বিকালে কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সংগঠন কতৃক আয়োজিত ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়।
ইফতার মাহফিলের পূর্বে সংগঠন এর আহবায়ক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা এম আনোয়ার হোসেন ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ও (২০২৬-২০২৬) দুই বছর মেয়াদের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন যথাক্রমে, সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমতিয়াজ উদ্দিন, সহ-সভাপতি জিএম মোনায়েম বিল্লাহ ও এস এম মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রাতুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (সোহাগ), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সহ-কোষাধ্যক্ষ বায়জিদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ লিপি খাতুন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সায়ফুল্লাহ, বন-জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আশিকুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. মনোয়ার হোসেন, তথ্য ও শিক্ষা সম্পাদক আজিজুল ইসলাম, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিকু, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আবু বকর সিদ্দিক, মিডিয়া সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় বক্তারা বলেন, ‘উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’সংগঠনটি এ অঞ্চলের খাল খনন, টেকসই অবকাঠামো উন্নয়ন, সুন্দরবন সুরক্ষা, সবুজ বনায়ন কর্মসূচি বাস্তবায়ন, বনজীবীদের নিরাপত্তা ও জীবিকায়নসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই উপকূলীয় জনপদকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই; সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য কয়রা গড়ে তোলাই সংগঠনের লক্ষ্য। ভবিষ্যতে কয়রার সার্বিক উন্নয়ন ও সুন্দরবন সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
এনজে
- ১জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ২ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৩চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৪বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৫বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৬স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৭আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৮নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ





পাঠকের মতামত