
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক, খুলনা ৬ আসন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে উপজেলার সদর ইউনিয়নের দেউলিয়া বাজারসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জামায়াত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে এ গণসংযোগ শুরু হয়। গণসংযোগে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র খুলনা জেলা সূরা সদস্য ও কয়রা উপজেলা জামায়াতের আমীর, কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা সদর ইউনিয়ন আমীর জিএম মিজানুর রহমান, সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নূরজ্জামান, জামায়াত নেতা এফ এম মাকছুদুর রহমান, ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার সরদার, ২নং ওয়ার্ড সভাপতি নাঈমুল রকি, যুব জামায়াতের সদর ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াত নেতা হাফিজুর রহমান, প্রমূখ।
এসময়, সদর ইউনিয়ন আমীর জিএম মিজানুর রহমান বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের আইন চালু করতে, জননেতা মাওলানা আবুল কালাম আজাদ ভাই কে ভোট দিয়ে সংসদ নির্বাচনে জয়ী করে সংসদে পাঠাতে পারলে, চোর, ডাকাত, চাঁদাবাজ, চরিত্র হরণ কারীদের থেকে আপনারা রক্ষা পাবেন।
গণসংযোগকালে কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, মানুষ পরিবর্তন চাই।আমাদের রাজনীতি হচ্ছে সেবার রাজনীতি। এই জনসমর্থন জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রকাশ। তাই জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করব।
তিনি আরও বলেন, জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজ, স্বজনপ্রীতি রাজনীতি চাই না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চাই। আমি কথা দিচ্ছি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।
এ-সময় সদরসহ অন্য ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন জামায়াত নেতৃবৃন্দ।
এনজে
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত