
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বনদস্যু আল আমিন সরদারকে গুমের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় নিরীহ মানুষের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা বিল্লাল সরদার। বৃহস্পতিবার (৬ মে) দুপুর ৩ টায় কয়রা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন বিল্লাল সরদার।
লিখিত বক্তব্যে তিনি জানান, মহেশ্বরীপুর গ্রামের আল আমিন সরদার দীর্ঘদিন যাবৎ সুন্দরবন কেন্দ্রীক বনদস্যুতার সাথে জড়িত। বনদস্যু আল আমিন সরদারের স্ত্রী রাবেয়া খাতুন গত ইং ১৬ এপ্রিল আমাদের দুই ভাইসহ সাত জনের নামে আদালতে তার স্বামীকে গুমের ঘটনা সাজিয়ে আমাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ২২৩/২৬ এবং মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু বনদস্যু আল আমিন সরদার কোথায় আছেন এ বিষয়ে আমরা কেউ অবগত নই। উক্ত মামলায় আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে সেটি সম্পূর্ণ অসত্য,কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বনদস্যু আল আমিন সরদারের স্ত্রীর করা মামলার কারণে আমরা এলাকায় হয়রানি ও নির্যাতনের স্বীকার হচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহেশ্বরীপুর ইউনিয়নের তথা স্থানীয় ইউপি সদস্য আঃ গণি ও মিজানুর রহমান, আব্দুল হান্নান সরদার। এসময় ইউপি সদস্যদ্বয় বলেন, “বিল্লাল সরদার ও হান্নান সরদার এলাকার নিরীহ মানুষ, কিন্তু বনদস্যু আল আমিন সরদারের স্ত্রী যে মামলা করেছেন সেটি আসলে ভিত্তিহীন ও হয়রানিমূলক। আমরা এই মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবি জানাচ্ছি”।
এনজে
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত